সিঙ্গাপুরে বিল্ডিং এৱ দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশের যুবক



সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর শেখ গত 3 /8  সকাল ৯:৩০ মি.(সিঙ্গাপুর সময়)    দ্বিতীয় তলা থেকে পড়ে দূর্ঘটনায় মা’রা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত্যুর সময় তার বয়স ছিল ৩২ বছর। তার পিতার নাম মান্নান শেখ। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামে।

গত সোমবার (৩ আগষ্ট) কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যান। মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন তার বড় ভাইয়ের বন্ধু মাসুদুর রহমান সোহান। তার লাশ এখন মর্গে রাখা হয়েছে।

তিনি সিঙ্গাপুরে থাকাকালীনে করোনা ভাইরাসে আক্রান্ত হোন। হোমআইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর তিনি কাজে যোগদান করেন। তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যান।
মৃত্যুর সময় তিনি তার পরিবারে বাবা, মা সহ চার ভাই ও তিন বোন রেখে যান। তিনি ছিলেন পরিবারের ভাইয়ের মধ্যে ছোট। জাহাঙ্গীরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সরকারের নিকট তার পরিবারের একটাই দাবি, তার লাশ যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়।




Post a Comment

thank you

أحدث أقدم