প্রতিটি প্রবাসীরি পরিবার আছেন, আর পরিবারের সাথে মন মালিন্য, রাগ অভিমান বা ঝগড়া হতেই পারে, এগুলোও স্বাভাবিক বিষয়, কিন্তু কিছু ভাই তার স্ত্রী বা পরিবারের সাথে কথা বলার সময় রাগান্বিত হয়ে, এমন এমন সব অনাকাঙ্ক্ষিত ভাষা ব্যবহার করে, যা শুনে তাজ্জব হয়ে যেতে হয়।
হয়তো সম্মানের খাতিরে বা লজ্জায় পরে, আপনাকে কেউ কিছু বলছেনা, কিন্তু আড়ালে আবডালে, আপনি মানুষের হাসির পাত্র, শুধু আপনিই নন, মানুষ আপনার ফ্যামিলি বা স্ত্রীকে নিয়েও অনেক জঘন্য মন্তব্য করে থাকে। আপনি শুধু নিজেকেই ছোট করছেন’না, ছোট করছেন আপনার পরিবার’কেও।
নিজেকে ভালবাসুন, নিজেকে নিজেই সম্মান করতে শিখুন। নিজের আত্বসম্মান’বোধকে জাগ্রত করুন, রাগ এবং বাজে ভাষাকে কন্ট্রোল করতে শিখুন, স্ত্রী পরিবারের সাথে সর্বদা সদাচরণ করুন। আত্বসম্মান একবার নষ্ট হয়ে গেলে তা কিন্তু আর ফিরে পাওয়ার নয়।
জীবন একটাই, তাই স্ত্রী সন্তান এবং পরিবারকে নিয়ে জীবনটা উপভোগ করুন। অযথা রাগারাগি করে, নিজে এবং পরিবারকে অশান্তিতে রাখবেননা। স্ত্রী পরিবারকে ভালবাসুন, তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলুন।তাদের প্রাপ্য সম্মান করুন।

إرسال تعليق
thank you