কিভাবে ট্রেড লাইসেন্স আবেদন করবেন


যেকোনো দেশে ব্যবসা বানিজ্য করতে চাইলে প্রথম যেই শর্ত থাকে তা হল আইনগত বৈধতা। আর ব্যবসায় বৈধতা দেয় ট্রেড লাইসেন্স। 

@ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। ১৯৮৬ সালের মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন বিধিমালা ৪৪(১) বিধি অনুসারে সিটি কর্পোরেশন এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হবে।

@যে কোন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন।

এখন বলি ট্রেড লাইসেন্স নিয়ে বেসিক কিছু কথা। 

১। ট্রেড লাইসেন্স কিভাবে করবো? 
 
কি কি কাগজপত্র লাগবে সেটা ব্যবসার ধরণের উপর নির্ভর করবে। তবে NID/PASSPORT/
থাকতে হবে এবং ২ কপি ছবি। 

২। ট্রেড লাইসেন্স কোথায় গিয়ে করবো?

১। সিটি কর্পোরেশন।
২। পৌরসভা।
৩। ইউনিয়ন পরিষদ
এই তিন জায়গায় ট্রেড লাইসেন্স করা হয়। যেই জায়গা থেকে ব্যবসা পরিচালনা করবো এবং সেটা যেই অঞ্চলে পড়বে সেইখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

৩। ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে?

 ব্যবসার ধরণের উপর নির্ভর করে। 
 তবে দুই স্টেজ এ করা যায়।
 নিজে গিয়ে করলে- ৫ হাজারের কম খরচ হয়। 
  গভর্মেন্ট ফি এক ক্যাটাগরির জন্য ৪.৫ হাজার টাকার মত।

প্রোভাইডার দিয়ে করালে ১-২ হাজারের মত বেশি খরচ হয়।
 সিটি করপোরেশেন হলে 1000-2000/- টাকার মত লাগে। 
 গ্রামাঞ্চল, ইউনিয়ন হলে ৫০০/১০০০ ইত্যাদি
ক্যাটাগরি ওয়াইজ প্রাইজ হবে।

৪। প্রতিবছর কি ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়?
কারণ ট্রেড লাইসেন্স একবছর মেয়াদি হয়। তাই মেয়াদ শেষ হলে পুরনো ট্রেড লাইসেন্সটা নিয়ে যেখান থেকে ট্রেড লাইসেন্স করেছিলেন ওখানে গিয়ে দেখালে উনারা নবায়ন করে দিবে। আর নবায়ন ফি লাগে??? হ্যা

৫। কারা ট্রেড লাইসেন্স করতে পারবে?

১৮ বছরের উর্ধ্বে সকল নারী পুরুষ সবাই ট্রেড লাইসেন্স করতে পারবে।

৬। ট্রেড লাইসেন্স কত দিনের মধ্যে বানাতে হয়?

বৈধ ভাবে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন। তাই ব্যবসা শুরু করা আগেই সেই বৈধ দলিল করে নেওয়া ভালো। 

৭। একাদিক ব্যবসার জন্য কি আলাদা আলাদা ট্রেড লাইসেন্স লাগবে?

 একাদিক ব্যবসার প্রতিটা ব্যবসার জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স করতে হবে।
তবে একটা ট্রেড লাইসেন্স দিয়ে একাদিক পণ্য সেল করা যায় তবে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরী হওয়া উচিত জেনারেল টাইপ।

৮। কোন ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করলে ভালো হয়?

 পণ্যের উপর নির্ভর করেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। 
 বাংলাদেশ সরকার ২৯৪ টা ক্যাটাগরি তে ট্রেড লাইসেন্স দেয়। 

৯। এক জায়গায় ট্রেড লাইসেন্স করার পর অন্য কোথায় স্থায়ী হয়ে গেলে কি করনীয়?

 ট্রেড লাইসেন্স এর তথ্য ফি দিয়ে পরিবর্তন করা যায় তাই ঠিকানা পরিবর্তন হলে কিছু টাকা খরচ করে তা করে নেওয়া যাবে। 
 যেই ঠিকানা থেকে ব্যবসা পরিচালনা করা হবে ট্রেড লাইসেন্স এ সেই ঠিকানা থাকা উচিত।

১০। আমার ব্যবসায়ের নামে ট্রেড লাইসেন্স করলে দ্বিতীয় কেউ কি সেইম নামে ট্রেড লাইসেন্স করতে পারবে?

 হ্যাঁ পারবে। কারণ এক নামে অনেক মানুষ বা ব্যবসার নাম থাকতে পারে।
 তবে যদি একটা নাম আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে কোম্পানির নাম টা রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

১১। এফ কমার্স বা ঘরে বসে বিজনেস করলে কি ট্রেড লাইসেন্স লাগবে?

লাগবে। কারণ ঘরে বা বাইরে ব্যবসা, ব্যবসাই।

১২।  ই-কমার্স বা এফ কমার্স এর জন্য ট্রেড লাইসেন্স কিভাবে করবো?

 বাংলাদেশে ই-কমার্স এর জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। তাই "আইটি বা সফটওয়্যার" ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করা যায়।
 আর ওইখানে গিয়ে ট্রেড লাইসেন্স করবেন বললে ধাপ গুলো উনারা বলে দিবে।

ট্রেড লাইসেন্স এর লাভ লোকসান জানতে চাই?

 ক্ষতি নাই তবে অনেক লাভ আছে। 
 প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট করতে চাইলে ট্রেড লাইসেন্স লাগবে।
🌡শো রুম দিতে চাইলেও লাগবে।
 লোন নিতে চাইলেও লাগবে।
 Credit Card নিতে চাইলে ও লাগবে। 
বিদেশে আমদানি/রপ্তানি করে নগদ সহায়তা পেতে চাইলেও লাগবে।
 আরো অনেক জায়গায় লাগতে পারে।


Post a Comment

thank you

নবীনতর পূর্বতন