অ্যাকশন ক্যামেরা, ব্লগিং আর বাইক চালানোর বাস্তবতা—সতর্ক হওয়ার সময় এখনই!
এখনকার অনেক তরুণ বাইকার অ্যাকশন ক্যামেরা লাগিয়ে রাইডিংয়ের সময় ব্লগ বানায়। ভালো কথা—স্মৃতি ধরে রাখা, অভিজ্ঞতা শেয়ার করা খারাপ কিছু না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্যামেরার সামনে নিজেকে ‘হিরো’ প্রমাণ করতে গিয়ে আমরা কি নিজেরই বিপদ ডেকে আনছি?
ব্লগ বানানোর নেশায় অনেকে স্পিড বাড়িয়ে দেয়, রিস্কি স্টান্ট করে, ট্রাফিক নিয়ম ভেঙে ‘পারফেক্ট শট’ নিতে চায়। আবার অনেকে দুর্ঘটনার পর চেষ্টা করে দেখাতে—‘আমি তো হেলমেট পরা ছিলাম’, ‘আমি তো ঠিকমতোই চালাচ্ছিলাম’।
কিন্তু প্রশ্ন থেকে যায়—যদি ক্যামেরা না থাকত, তাহলে কি চালানোর ধরনটা এমনই থাকত?
সকল ক্যামেরা দায়ী না, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলে এর প্রভাব মারাত্মক হতে পারে।
আসুন, অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি সেফটি আর সচেতনতা ছড়ানোর জন্য, শোঅফ নয়।
নিজের জন্য চালান, ক্যামেরার জন্য না।
জীবন বড়, ভিউ না।
একটি মন্তব্য পোস্ট করুন
thank you